,

অভিনেতা ইনামুল হকের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

news-image

অনলাইন ডেস্ক : স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

মঙ্গলবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘উনসত্তরের গণঅভ্যুত্থানে এদেশের জনগণকে উদ্বুদ্ধ করার মহতী প্রয়াসে ড. ইনামুল হক আন্দোলনমুখী নাটকে অংশ নেন। আজীবন তিনি নাটকের মাঝে জীবনবোধ ও বাস্তবতার মিশেল ঘটিয়েছেন। তার হাত ধরেই বাংলাদেশের নাট্যাঙ্গন আজ এক অনুপম উচ্চতায় সমুজ্জ্বল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নাট্যাঙ্গনের বিকাশে ড. ইনামুল হকের অবদান অনন্য। তার ব্যক্তিগত জীবনে বহুমাত্রিক প্রতিভার যেমন অপূর্ব সম্মিলন ঘটেছে, তেমনি তিনি পরম যতনে তার কর্মে নিজের মেধা ও প্রজ্ঞার দীপ্তিমান বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার কর্মের জন্য তিনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।’

শোকবার্তায় উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ড. ইনামুল হক গত সোমবার বিকেল তিনটায় তার বেইলী রোডের বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ইনামুল হকের জন্ম ১৯৪৩ সালের ২৯ মে ফেনী জেলায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য