,

পরিত্যক্ত কারখানায় আটকে পড়া দুজন মানুষের গল্প

news-image

বিনোদন প্রতিবেদক : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ঘোষণা করল তাদের এ মাসের ছবির নাম। চলতি মাসেই এ প্ল্যাটফর্মে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ছবি ‘খাঁচার ভেতর অচিন পাখি’। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও তমা মির্জা। রোববার চরকির ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করার মধ্য দিয়ে ছবিটির নাম প্রকাশ করা হয়। সোমবার প্রকাশ করা হয় টিজার।

রোববার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছবির টিজারটি নিয়ে আলোচনা শুরু হয়। মুখোশের আড়ালে থাকা ফজলুর রহমান বাবুকে নিয়ে কৌতুহল বাড়ে দর্শকের। এখনও মুক্তির তারিখ ঘোষণা না করলেও চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের কোনো এক বৃহস্পতিবারে মুক্তি পাবে ছবিটি।

‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছবির কাজ হয়েছে রংপুরের এক ফ্যাক্টরিতে। টানা ১৫ দিন সেখানে চলেছে ছবির শুটিং। এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার, নাসিরুদ্দিন ও সুমন আনোয়ারকে।

ছবির গল্প এক পরিত্যক্ত কারখানায় আটকে পড়া দুজন মানুষের। যাদের মধ্যে একজন রাজনীতিবিদ ফিরোজ খান, অন্যজন পাখি। খাঁচা থেকে বেরিয়ে আসার প্রাণান্তকর চেষ্টার মধ্য দিয়ে গোপন তথ্য বেরিয়ে আসার গল্প এটি।

ছবিটি নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘খাঁচার ভেতর অচিন পাখি আমার স্বপ্নের প্রজেক্ট। প্রায় দুই বছর আগে গল্পটি লিখেছিলাম। এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য অনলাইন ছবি। এ ধরণের ছবি আগে বানাইনি।’

জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল ফিল্ম মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। এই মাসের ছবি ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নিয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রতিমাসে আমরা ভিন্ন ভিন্ন স্বাদের ছবি দর্শকদের উপহার দিতে চাই। এই তালিকায় যেমন বন্ধুত্বের গল্প থাকে, তেমনই থাকে গোয়েন্দা কাহিনি, থ্রিলারসহ আরও অনেক বৈচিত্র্যময় ঘরানার ছবি। এবারের ছবিটিতেও দর্শক পাবেন নতুন স্বাদ।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য