,

মোবাইল নিতে না পেরে যুবককে গুলি

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : কাঁচপুর ব্রিজে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিতে না পেরে এক যুবককে গুলি করেছে ছিনতাইকারীরা। আহত ওই যুবকের নাম মো. নূরনবী (২৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। আহত নূরনবী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আর্টি অব্দি কলোনিতে থাকেন। তিনি মো. আলমগীর হোসেনের ছেলে।

আহতের মামা মো. আব্দুর রহমান বলেন, কাঁচপুর ব্রিজের নিচে ছিনতাইকারীরা মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিতে গেলে ভাগ্নে বাধা দেয়। এতে তার ডান পায়ে গুলি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, রাত ১০টা ১৫মিনিটে নূরনবীকে হাসপাতালে আনা হয়। তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য