,

বিশ্বকাপে খেলা নিশ্চিত করল জার্মানি

news-image

ক্রীড়া ডেস্ক : আগামী বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে জার্মানি। সোমবার নর্থ ম্যাসেডোনিয়াকে ৪-০ গোলে পরাজিত করে জে গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে জার্মানি।

গত মার্চ মাসে এ নর্থ ম্যাসেডোনিয়ার কাছে বিস্ময়করভাবে ২-১ গোলে হেরেছিল জার্মানি। জার্মানি গ্রুপ পর্বে ঐ একটি ম্যাচেই হোচট খেয়েছিল। আট ম্যাচের বাকি সাত ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই গ্রুপের শীর্ষ স্থান নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দলটি।

এ ম্যাচে প্রথম গোলের জন্য ৫০ মিনিট অপেক্ষা করতে হয় জার্মানিকে। একই সময়েই কাই হাভার্টজের গোলে লিড নেয় তারা। এরপর অল্প ব্যবধানে দুটি গোল করেন টিকো ওয়ার্নার। ৮৩ মিনিটে জামাল মুসিয়ালা করেন চতুর্থ গোল। এ গোলের সুযোগ সৃষ্টি করে দেন কারিম আদেয়েমি।

জার্মানি দুই ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানীয় দলের চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেছে। এর ফলে পরের দুই ম্যাচে তারা পরাজিত হলেও কোন দলের পক্ষেই তাদেরকে শীর্ষস্থানচ্যুত করা সম্ভব হবে না। জোয়াকিম লোভের কাছ থেকে জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর জার্মানি ফ্লিকের অধীনে ৫ ম্যাচ খেলে সব কটিতেই জয়ী হয়েছে।

জার্মানির সংগ্রহ ২১ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমানিয়া। তারা সোমবার বুখারেস্টে ১-০ গোলে পরাজিত করেছে আর্মেনিয়াকে। লোনু মিট্রি ২৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন।

গ্রুপের অপর ম্যাচে আইসল্যান্ড ৪-০ গোলে লিখটেনস্টাইনকে পরাজিত করেছে। নর্থ ম্যাসেডোনিয়া এবং আর্মেনিয়ার সংগ্রহ ১২ পয়েন্ট করে। আইসল্যান্ডের পয়েন্ট ৮ এবং আর্মেনিয়ার সংগ্রহ মাত্র এক পয়েন্ট।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের