,

‘ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় আইন বহির্ভূত’

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে বলেছেন, জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ের খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কিন্তু আদালতের রায়ে দণ্ডিত বিতর্কিত রাজনৈতিক নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের আদৌ কোনো মতবিনিময় হয়নি। তাই জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করাটা সম্পূর্ণ অনৈতিক হয়েছে। এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সোমবার এক বিবৃতিতে প্রেস ক্লাব সভাপতি আগামীতে জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করার ক্ষেত্রে সর্তক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া ১০ অক্টোবর ক্লাব অডিটোরিয়ামে অন্য একটি সংগঠনের ব্যানারে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠানটি সম্পূর্ণ আইন বহির্ভূত। তিনি জাতীয় প্রেস ক্লাবে এ ধরনের অনুষ্ঠানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য