রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যাসন্তান বাবার আয়ু বাড়ায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : একবিংশ শতাব্দীতে এসেও কন্যাসন্তান জন্মালে মন খারাপ হয়ে যায় অনেকেরই। বিশেষ করে তা যদি হয় ঘরের প্রথম সন্তান। খাওয়া দাওয়া থেকে শুরু করে আদর-যত্ন সব কিছুতেই ছেলে মেয়ের মধ্যে তফাৎ করা হয়। আত্মীয়-স্বজন তো আছেনই, সঙ্গে কন্যার বাবা-মারও যেন চোখে মুখে অমাবশ্যার ছায়া। এটি শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অনেক উন্নত দেশেও একই রকম ধারণা পোষণ করেন। তবে গবেষণা বলছে, উল্টো কথা। কন্যাসন্তান জন্মালে আয়ু বেড়ে যায় বাবার।

একাধিক গবেষণায় দেখা গেছে, কন্যাসন্তান জন্মালে পিতার আয়ু তুলনামূলক বেশি হয়। তারা অন্য পুরুষদের তুলনায় বেশিদিন বাঁচেন। অন্যদিকে পুত্র বা কন্যাসন্তানের জন্ম মায়ের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং আয়ু কমায়। এর প্রমাণ পাওয়া যায় আমেরিকান জার্নাল অব হিউম্যান বায়োলজিতে প্রকাশিত এক গবেষণায়।

পোল্যান্ডের জাগিলোনিয়ান ইউনির্ভাসিটির এক গবেষণায় দেখা গেছে, পুত্রসন্তান তাদের পিতার আয়ুর ওপর কোনো প্রভাব ফেলে না। তবে কন্যাসন্তানের সংখ্যার সঙ্গে পিতার লম্বা আয়ুর সমানুপাতিক সম্পর্ক রয়েছে।

সমীক্ষায় দাবি করা হয়, একজন পুরুষের কন্যাসন্তানের সংখ্যা যত বেশি হবে, তার আয়ুও ততই বাড়তে থাকবে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, প্রতিটি কন্যাসন্তানের জন্য বাবা ৭৪ সপ্তাহেরও বেশি অতিরিক্ত আয়ু পান।

এ সমীক্ষা চালানো হয় ২ হাজার ১৪৭ জন মা এবং ২ হাজার ১৬৩ জন বাবার ওপর। মূলত এ গবেষণার লক্ষ্য ছিল একটি সন্তান জন্মের পর বাবার মানসিক ও শরীরিক অবস্থা কেমন থাকে সেটি পর্যবেক্ষণ করা। তবে এ গবেষণা করতে গিয়ে উঠে আসে আরও চমকপ্রদ সব তথ্য।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু