,

নায়কের চিত্রনাট্যে নায়িকা তাসনিয়া ফারিণ

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম একজন তাসনিয়া ফারিণ। যার টোল পড়া গালের হাসির মায়ায় বুঁদ হয়ে থাকেন তরুণেরা। যার সাবলীল অভিনয়ের মধ্যে নিজেকে খুুঁজে পান তরুণীরা। নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে এরইমধ্যে সবশ্রেণির দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

এবার তিনি কাজ করলেন একটি নতুন নাটকে। যেটির চিত্রনাট্য লিখেছেন নাটকটিতে তারই বিপরীতে অভিনয় করা জোভান।

এ নাটকের নাম ‘আমার বার্থ ডে’। নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী।

পরিচালক জানান, আজ তিন দিন ধরে রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মনুরা মিঠু, রেশমি, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ।

নাটকের গল্প নিয়ে নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘মজার একটি গল্প রয়েছে এ নাটকে। রোমান্টিক কমেডি ঘরানার একটা কাজ। দর্শকরা যেমন গল্প পছন্দ করেন আজকাল। ভালো বাজেটে এবং বড় আয়োজনে এর শুটিং করছি। আমার বিশ্বাস কাজটি দর্শকরা পছন্দ করবেন।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘গল্পটা খুবই সুন্দর। চরিত্রগুলোও বেশ। কাজ করে আনন্দ পাচ্ছি। অনেক প্রিয় শিল্পীরা কাজ করছেন এখানে। একটা উপভোগ্য টিম।’

পরিচালক নিশ্চিত করলেন, পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভিতে প্রচারে আসবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড