রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স কম দাবি করে স্ত্রী ও ডিভোর্স নিয়ে এবার যা বললেন নোবেল

news-image

বিনোদন প্রতিবেদক : জি বাংলার ‘সা রে গা মা পা’খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। তার সংসার দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। অবশেষে ৬ অক্টোবর প্রকাশ্যে আসে তাদের বিচ্ছেদের খবর। ফেসবুকে ডিভোর্সের ঘোষণা দেন নোবেল।

এরপর যোগাযোগ করা হয় নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদের সঙ্গে। তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকনামা পাঠিয়েছেন। নোবেলের নানা কর্মকাণ্ডের কারণে অনেক দিন ধরেই তাদের বনিবনা হচ্ছিল না।

সে সময় সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ। চরম মাদকাসক্ত, নারী নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করতো। এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

অন্যদিকে নোবেলের দাবি, সালসাবিল তাকে ‘বিষ খাইয়ে’ মারার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, নোবেলের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র গায়েব করে দিয়েছেন সালসাবিল। ব্যাংক থেকেও বড় অঙ্কের টাকা সরিয়েছেন তিনি।

নোবেল আরও জানান, বাংলাদেশের একজন বড় সেলিব্রেটি সালসাবিলকে হায়ার করেছে, তার ক্যারিয়ার নষ্ট করার জন্য। স্ত্রী সালসাবিল সম্পর্কে নানা অভিযোগ করেন এই গায়ক। এসব নিয়ে দুই পক্ষের মধ্যে চলে কাদা ছোড়াছুড়ি।

গত শনিবারও নোবেল এক ফেসবুক পোস্টে জানান, পাত্রী খুঁজছেন তিনি। এর একদিন না পেরোতেই এই গায়ক দাবি করলেন, স্ত্রীর সঙ্গে তার সব বিবাদের মীমাংসা হচ্ছে।

নোবেল বলেন, ‘আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সব বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।’

‘মীমাংসা’র বিষয়টি জানতে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে নোবেল বলেন, আমাদের বয়স কম! হুটহাট অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমার স্ত্রীর সঙ্গে এখন কথা হয়। আমরা চাই না আলাদা হয়ে যেতে। আমাদের পরিবারও বিষয়টি নিয়ে কথা বলছে। এখন দেখা যাক কি হয়। আমরা সব ভুলে আবার এক হতে চাই।

বিষয়টি নিয়ে সালসাবিলের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। জানা যায়, নোবেল সালসাবিলের তালাকনামা পেয়েছেন। আগামী ডিসেম্বরে তা কার্যকর হওয়ার সম্ভাবনা আছে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু