,

ঝামেলা কাটিয়ে শুটিং ফিরলেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডে বর্তমানে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনি। আগস্ট মাসের শুরুর দিকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর আর কোনো শুটিংয়ে দেখা যায়নি এই তারকাকে। আসেনি কোনো নতুন সিনেমা।

তার ভক্তরা অপেক্ষায় ছিলেন মামলার সব ঝামেলা কাটিয়ে শুটিংয়ে ফিরবেন পরী।

অবশেষে গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুনিন’ দিয়ে ফিরলেন তিনি। আজ ১১ অক্টোবর থেকে শুরু করেছেন দৃশ্যায়নের কাজ। সেখানে আছেন সিনেমার শিল্পীরা।

সেলিম জানান, তার সিনেমাটির শুটিং হবে ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে।

এতে প্রথম দিন থেকেই অংশ নেওয়ার কথা রয়েছে ছবির দুই প্রধান শিল্পী শরিফুল রাজ ও পরীমনির। যদিও এসব তথ্য গোপন রাখতে চান ‘মনপুরা’-খ্যাত এ নির্মাতা। তিনি বলেন, ‘পরীমনি শুটিং করছেন শুনেই চারদিকে হইচই পড়ে গেছে। লোকে লোকারণ্য। বাজার বসে গেছে রীতিমতো। সেজন্য একটু বেকায়দায় আছি। বাধ্য হয়ে শুটিংয়ের নতুন লোকেশনটা গোপন রাখতে চাইছি। শান্তিতে কাজটা করতে চাই।’

‘গুনিন’ সিনেমায় পরী-রাজ ছাড়া অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম প্রমুখ। এটি নির্মিত হচ্ছে দেশীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড