,

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা

news-image

জেলা প্রতিনিধি : পদ্মা নদীতে স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে স্রোতের বেগ বৃদ্ধি পাওয়া দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘাটে পারাপারের অপেক্ষায় ২০-৩০টি যানবাহন রয়েছে। অপেক্ষায় থাকা যানবাহনের চালকদের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। জরুরি প্রয়োজনে তাদের বিকল্প নৌরুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্রোতের বেগ কমে না কমলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য