,

১৮ বছর বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবেন

news-image

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ নাগরিকদের জন্য টিকা গ্রহণে নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করা হচ্ছে। এ মাসের (অক্টোবর) শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিকার বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আমরা এ কার্যক্রম শুরু করতে পারব। আইসিটি বিভাগকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রক্রিয়া শেষ হলেই আমাদের জানাবে এবং আমরা ঘোষণা দিয়ে আঠারো বছরের বেশি বয়সীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করব।

স্কুল শিক্ষার্থীদের টিকা প্রসঙ্গে শামসুল হক বলেন, ১২ বছর থেকে ১৭ বছরের সব স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তাদের আপাতত ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে স্কুলের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশে মোট ১৩ কোটি ৮০ লাখ জনগণকে টিকার আওতায় আনা হবে। বর্তমানে সারাদেশে ২৮০০ কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই থেকে করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করে সরকার। এর আগে, ৩০ বছর বয়সসীমার নাগরিকেরা টিকার আওতায় ছিলেন। এছাড়া, সম্মুখসারির কোভিড যোদ্ধাদের পরিবারের ১৮ বছর বয়সী সদস্যরাও টিকা পাবেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ১৯ জুলাই, করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদফতর। এর আগে গত ৫ জুলাই কোভিড টিকার বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের