,

রাজধানীতে গাড়ির ভেতর অর্ধগলিত লাশ

news-image

নিউজ প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় একটি পাজেরো জিপ গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নাবিস্কো মোড়ে দাঁড়িয়ে থাকা জিপটি নিয়ে শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় ও পথচারীদের মধ্যে কৌতূহল কাজ করে। তারা গাড়ির জানালা একটু খোলা দেখে কেউ কেউ উঁকি দিয়ে দেখার চেষ্টা করে। এক পর্যায়ে তারা টের পায় গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসছে। পথচারিরা আবিষ্কার করে গাড়ির ভেতর মরদেহ রয়েছে। পরে তারা পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ইন্সপেক্টর অপারেশন শরিফুল ইসলাম জানান, এখনই কিছু বলা যাচ্ছে না সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ করছে। তবে গাড়িটি ইউডিসিএল নামক একটি নির্মাণ প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে জানা গেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ এক কর্মকর্তাকে তার মহাখালির বাসায় নামিয়ে দেওয়ার পর থেকে চালক সজলসহ গাড়িটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ধানমণ্ডি থানায় তারা একটি জিডিও করেছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শের আলম জানান, ওই পাজেরো জিপের পিছনে সিটে মরদেহটি শোয়া অবস্থায় আছে। ময়নাতদন্তের পর বলা যাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য