,

সিংহভাগ কোম্পনির দর বাড়লেও কমেছে লেনদেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সূচক বাড়লেও লেনদেনও কমেছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৬২ কোটি ৮৭ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪০ টির,শেয়ার দর কমেছে ১২৪ টির এবং ১২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দর বাড়ার তলিকায় থাকা ২৪০ টি শেয়ারের মধ্যে ১৭৭ টিই ছিলো এ ক্যাটাগরির, ৩৯ বি ক্যাটাগরির, ৫ টি এন ক্যাটাগরির , জেড ক্যাটাগরির ২০ টি শেয়ার অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৪৬.৬১ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯১ টির দর বেড়েছে, কমেছে ১০২ টির আর ২১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে আজ ৮১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য