,

পা হারানো রাসেলকে সাড়ে ৩৩ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন

news-image

নিউজ প্রতিবেদন : রাজধানীতে হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের কথা জানিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ।

ওই ঘটনায় হাইকোর্টে রিট আবেদনকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা রোববার বলেছেন, সর্বশেষ ৬ অক্টোবর চার লাখ টাকা পেয়েছেন রাসেল। সব মিলিয়ে রাসেল তার চিকিৎসা ব্যয়সহ ক্ষতিপূরণ বাবদ মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা পেয়েছেন।

তিন বছর আগে ২০১৮ সালের ২৮ এপ্রিল গ্রিন লাইন পরিবহনের ধাক্কায় মারাত্মক আহত হন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পার্বতীপুর গ্রামের মো. শফিকুল আসলামের ছেলে রাসেল সরকার।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়। তার আরেক পায়ের অবস্থাও ভালো নয়।

রাসেল সরকারের জন্য কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি। প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট রুল জারি করে। পরে ২০১৯ সালের ১২ মার্চ আদালত ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন।

পরে ওই বছরের ১০ এপ্রিল আরেক আদেশে হাইকোর্ট প্রতিমাসে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন গ্রিন লাইনকে।

ওই নির্দেশের পর একই বছরের জুলাই পর্যন্ত তিন দফায় মোট ১৩ লাখ ৪২ হাজার টাকা দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। পরে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত করে দেন।

এ অবস্থায় কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি হয়। এই বিষয়ে গত বছরের ১ অক্টোবর সেই রায়ে রাসেলকে আরও ২০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত দেন হাইকোর্ট।

এই ২০ লাখ টাকা চার কিস্তিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ পরিশোধ করেছে জানিয়ে আইনজীবী শামসুল হক বলেন, আদালতের নির্দেশে তারা (বাস কর্তৃপক্ষ) সব অর্থ পরিশোধ করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য