,

পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গুয়াতেমালায় একটি পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি রাস্তার পাশে শিপিং কন্টেইনার থেকে ওই অভিবাসীদের উদ্ধার করেছেন।

স্থানীয় লোকজন কন্টেইনারের মধ্য থেকে চিৎকার এবং কান্নাকাটির শব্দ শুনতে পান। পরে নুয়েভা কনসেপসন এবং কোকালসের মধ্যবর্তী শহর থেকে রোববার ভোরে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষের ধারণা, মানব পাচারকারীরাই অভিবাসীদের এভাবে কন্টেইনারের ভেতরেই ফেলে রেখে গেছে। এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে পাঠানোর নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে তাদের সেসব দেশে না পাঠিয়ে কন্টেইনারের মধ্যেই ফেলে রেখে পালিয়েছে পাচারকারীরা।

উদ্ধার হওয়া ১২৬ জনের মধ্যে অধিকাংশই সংকটপূর্ণ হাইতির বাসিন্দা। এছাড়া নেপাল এবং ঘানার অভিবাসীরাও রয়েছে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, কন্টেইনারের ভেতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছিল এবং কন্টেইনার খোলার জন্য ভেতর থেকে বার বার শব্দ করা হচ্ছিল। পরে দরজা খুলে সেখান থেকে ১২৬ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়।

গুয়াতেমালার শরণার্থী ইনস্টিটিউট জানিয়েছে, কর্মকর্তারা ওই অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া পর তাদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। মাত্র একদিন আগেই মেক্সিকো কর্তৃপক্ষ ৬৫২ শরণার্থীকে আটক করে। এদের মধ্যে ৩৫০ জনই শিশু।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য