,

সিলেটে তরুণীকে গণধর্ষণ, দুইজন কারাগা‌রে

news-image

সিলেট ব্যুরো : হবিগঞ্জের এক তরুণীকে সিলেটে নিয়ে গণধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৪টার দিকে গ্রেফতার দুই যুবককে আদালতে তোলা হলে তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান উদ্দিন প্রধান ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন।

গ্রেফতাররা হচ্ছেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ববকান্দি গ্রামের মৃত হুদ খাঁর ছেলে প্রেমিক জুয়েল খাঁ (২২) ও তার বন্ধু বরগাঁও গাজী মোকাম গ্রামের মৃত আহম্মদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৬)। এর আগে গত শুক্রবার রাতে নবীগঞ্জের বরগাঁও থেকে তাদেরকে গ্রেফতার করে বাহুবল থানা পুলিশ।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির জানান, জুয়েল খাঁ’র সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই তরুণীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার জুয়েল খাঁ ওই তরুণীকে নিয়ে সিলেট ঘুরতে যায়। সেখানে একটি হোটেলে জুয়েল ও তার বন্ধু জুনেদ ওই তরুণীকে রাতভর ধর্ষণ করে।

পরদিন ৭ অক্টোবর দুপুরে ওই তরুণীকে বাসে করে নবীগঞ্জের পানিউমদায় নামিয়ে দিয়ে দুই বন্ধু চলে যায়। বাড়িতে ফিরে তরুণী পুরো বিষয়টি স্বজনকে জানায়। পরে এ ঘটনায় শুক্রবার বিকালে তরুণীর মা বাদী হয়ে বাহুবল থানা মামলা দায়ের করেন। রাতে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার তরুণী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকালে গ্রেফতার‌দের স্বীকারোক্তি দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য