,

টাকা নিয়ে ‘পলাতক’ আরেক ই-কমার্সের মালিক, ফেসবুক লাইভে গালাগালি

news-image

নিজস্ব প্রতিবেদন : ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, রিং আইডি, নিরাপদ, কিউকমের পর এবার আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান ‘আনন্দের বাজার’ এর প্রতারণা বেরিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির মালিক আহমুদুল হক খন্দকার আকর্ষণীয় দামে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছেন। তিনি ‘পলাতক’ অবস্থায় ফেসবুক লাইভে এসে পুলিশ, সাংবাদিক ও গ্রাহকদের গালাগালি করছেন।

‘আনন্দের বাজার’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) আহমুদুল হক খন্দকারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন একজন গ্রাহক। গত ৫ অক্টোবর রাতে গুলশান থানায় প্রতারণার অভিযোগ এনে মো. সুজন নামের একজন গ্রাহক এই মামলাটি করেন।

শনিবার গুলশান থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বলেন, আনন্দের বাজারের মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার অবস্থান এখনো জানা যায়নি।

এদিকে কয়েক দফা ফেসবুক লাইভে এসে ‘আনন্দের বাজার’-এর মালিক আহমুদুল হক ই-কমার্সের বর্তমান পরিস্থিতির জন্য পুলিশ, সাংবাদিক ও গ্রাহকদের দায়ী করে নানা বিরূপ মন্তব্য করেছেন। লাইভে তিনি পুলিশকে ঘুস দেওয়ারও অভিযোগ তুলেছেন।

সর্বশেষ গতকাল (৮ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে আহমুদুল হক বলেন, ‘ওই দিন আমার পুলিশ ভাই এসেছিল, আমি ১২ লাখ টাকা ক্যাশ দিয়েছি। কই, কেউ আমার পক্ষে কথা বলল না!’

আহমুদুল হকের এই অভিযোগের বিষয়ে শনিবার পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নিউটন দাশ একটি গণমাধ্যমকে বলেন, ‘তাকে (আহমুদুল হক) গ্রেফতার করতে পারলে কারা ঘুস নিয়েছে, কী কারণে টাকা দিয়েছে- সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য