,

কাতারে তালেবানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এবারই প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনি ও রোববার কাতারের দোহায় তালেবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির ওই বৈঠক হবে বলে জানিয়েছে আরব নিউজ।

গত আগস্টের মাঝামাঝি রাজধানী কাবুল দখলের মধ্যদিয়ে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় তালেবান। পরে ২০ বছর ধরে দেশটিতে থাকা আমেরিকার সেনাদেরও ফিরিয়ে নেওয়া হয়।

আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার পর সে দেশের ক্ষমতাসীন নেতৃত্বের সঙ্গে এবারই প্রথম আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। বৈঠকে আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ ও বিদেশিদের সরিয়ে নেওয়ার ব্যাপারে কথা হতে পারে।

দোহার তালেবানের মুখপাত্র শাহিন সোহেল বলেছেন, একটি বৈঠক হবে। এতে দ্বিপাক্ষীয় নানা বিষয়ে আলাপ হবে। দোহা চুক্তি নিয়েও কথা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য