বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওন ভক্তদের অভিনয়ের সুযোগ দিচ্ছেন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। রুপে-গুনে ভক্তদের কাছে সবসময় তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকেন। সানির আইটেম গানের রূপ-শরীরের উষ্ণতায় ঘায়েল হন হাজার হাজার ভক্ত। এবার ভক্তদেরকে নিজের সাথে কাজের সুযোগ করে দিতে চান এই বলিউড অভিনেত্রী। চমকপ্রদ এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন। ভিডিওতে দেখা যায়, শাড়ি পড়া আবেদনময়ী ভঙ্গিমায় কোমর দোলাচ্ছেন তিনি। এরপর বলেন, ‘যথেষ্ট মজাদার ছিল? এবার তোমাদের পালা। এই গানের সঙ্গে বানাও হুকস্টেপ রিল ভিডিও এবং ব্যবহার করো হ্যাশট্যাগ রিলিফেমাস। এরপর পেয়ে যাও আমার সঙ্গে নতুন মিউজিক ভিডিওতে অভিনয়ের সুযোগ!’

সম্প্রতি ‘মধুবন মে রাধিকা’ নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানি। এটি গেয়েছেন কনিকা কাপুর। গানটির প্রমোশনের অংশ হিসেবেই ভক্তদের কাছ থেকে এর হুকস্টেপ বা নাচের মূল অংশটি নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে বিজয়ীর স্টেপটি রাখা হবে মূল মিউজিক ভিডিওতে।

এমন সুখবরে সানি ভক্তরা এতে অংশগ্রহণ করা শুরু করে দিয়েছেন। এরই মধ্যে অসংখ্য অনুরাগী নেচে ভিডিও পোস্ট করেছেন। তবে দেখার বিষয় শেষ পর্যন্ত সানির ভিডিওতে কার জায়গা হয়।

প্রসঙ্গত, সানি লিওন বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তামিল সিনেমা ‘ভীরামাদেবী’, মালায়লাম ভাষার ‘রঙ্গীলা’, হিন্দি ‘কোকা কোলা’ এবং ‘হেলেন’।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল