,

বেড়েছে সুস্থতা, কমেছে সংক্রমণ-মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩২ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪২ হাজার ৭৩১ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৪৬ হাজার ৭৪০ জন।

২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ২৬ হাজার ৩৪৩ জন এবং মৃতের সংখ্যা কমেছে ৩৫২ জন। একই সময়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে ৫ হাজার ৪২ জন।

শুক্রবারও করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর হিসাবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এই দিন দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৯৮ জন এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৯৩৭ জন। করোনায় সংক্রমণ ও মৃত্যুর উচ্চহারে যুক্তরাষ্ট্রের পরেই আছে যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, ভারত, এবং ব্রাজিল।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য