,

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন যাত্রাবিরতীর দাবীতে মানবন্ধন 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্থ রেলওয়ে স্টেশন পুনসংস্কার ও অবিলম্বে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্টেশনের প্লাটফর্মে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। এতে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ওয়াসেল সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ভাংচুরের পেছনে প্রকৃত দায়ীদের আইনের আওতায় না এনে রেল বন্ধ রাখায় জেলার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। যা খুবই দুঃখজনক। বক্তারা অবিলম্বে স্টেশনের সংস্কার ও সকল ট্রেনের যাত্রা বিরতির দাবী জানান। অন্যথায় রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচী দেয়া হবে

বলেও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য