,

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা, তিন বাংলাদেশিসহ আহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জাজান শহরের বাদশাহ আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। জাজান ইয়েমেন সীমান্তঘেঁষা শহর। হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ সৌদি জোটের।

আহত অন্য সাতজনের মধ্যে ছয়জনই সৌদি আরবের নাগরিক। আরেকজন সুদানি নাগরিক। আহতদের মধ্যে পাঁচজনের তথ্য পাওয়া গেছে। তারা সামান্য আহত হয়েছেন। অন্য পাঁচজনের অবস্থা তাৎক্ষণিক জানা যায়নি।

শনিবার (৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে প্রথমে সুরক্ষিত এলাকায় একটি ড্রোন থেকে গুলি ছোড়া হয়। পরে আরেকটি ড্রোন বিমানবন্দরের সামনের দিকের জানালায় হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে একই স্থানে হামলার চেষ্টাকালে বিস্ফোরকভর্তি একটি ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা।

সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাজানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া দুটি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন।

এদিকে, বিমানবন্দরে এ হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি জাজানসহ ইয়েমেন সীমান্তঘেঁষা সৌদি আরবের শহরগুলোতে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এ হামলার পেছনেও তাদের হাত রয়েছে বলে দাবি সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য