,

কুমিল্লা শিক্ষা বোর্ডের (অব:) উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল করিমের ইন্তেকাল

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রক,বিশিষ্ট শিক্ষানুরাগী জহিরুল করিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে কুমিল্লার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন তিনি।
জহিরুল করিম আমাদের অর্থনীতি-আওয়ার টাইম ও আমাদের সময় ডটকম পএিকার, ব্রাহ্মণবাড়িয়া ষ্টাফ রির্পোটারের ছোট মামা। বাদ জুমা কুমিল্লার ঠাকুরপাড়া মদিনা মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সরাইলের শাহবাজপুরে বাদ এশা দ্বিতীয় দফা নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে। জহিরুল করিম দেশের ৪ শিক্ষাবোর্ডের একটি কুমিল্লা শিক্ষা বোর্ডে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে চাকুরী থেকে অবসরে আসেন । ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাষ্ট্রিয়াল স্কুলের প্রথম সুপারিনটেনডেন্ট
আবদুল ওয়াদুদের তিন পুত্র সন্তানের মধ্যে তিনিই জীবিত ছিলেন।
তার চাচা আবদুল আউয়ালও কুমিল্লা শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ছিলেন। মৃত্যুকালে জহিরুল
করিম স্ত্রী,দুই পুত্র,এক কন্যা সন্তান এবং এক বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন
রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের