,

বিয়ের পিঁড়িতে বসছেন মধুরিমা

news-image

বিনোদন ডেস্ক : ‘মোহর’ এবং ‘শ্রীময়ী’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন মধুরিমা বসাক। আগামী বছরেই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। তবে বিয়ের বিষয়ে অভিনেত্রী এখনই কিছু বলতে রাজি নন।

ধারাবাহিকের লিড চরিত্র না হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠা এবং কিয়া চরিত্র দু’টি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে। পাশাপাশি তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স=প্রেম’ ছবি দিয়ে সিনেমায় ডেবিউ করছেন। বিজ্ঞাপনের জগতেও মধুরিমা জনপ্রিয় মুখ।

অভিনেত্রী বিয়ে করছেন তার পছন্দের পাত্রকেই। দুই বাড়ি থেকে কথাবার্তা মোটামুটি এগিয়েছে। তবে মধুরিমার বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় এখনই বিয়ের ব্যাপারে মুখ খুলতে চান না অভিনেত্রী। বললেন, ‘‘আগামী বছরেই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু এই মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ। তাই এখনই এ সব নিয়ে ভাবছি না।’’ বিয়ের পরেও তিনি অভিনয় চালিয়ে যাবেন। কিছু দিনের মধ্যেই নতুন একটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে মধুরিমাকে দেখা যাবে

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য