রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ ৪ দিন, কেরোসিনের গন্ধে লাশের সন্ধান

news-image

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় নিখোঁজের ৪ দিন পর পাহাড়ি জঙ্গলের ভেতরে কেরোসিনের গন্ধ থেকে জহির উদ্দিন নামে এক বৃদ্ধ কৃষকের লাশের সন্ধান পান স্বজনরা।

গতকাল বৃহস্পতিবার বিকালে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা পাহাড়ি টিলার নিচে মাটিচাপা দেয়া কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষক জহির উদ্দিন (৭২) শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা খারামোরা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে। গত রোববার (৩ অক্টোবর) দিবাগত রাতে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিহতের স্বজনরা জানান, গত রোববার সন্ধ্যায় ধানক্ষেত পাহারা দেয়ার জন্যে বাড়ি থেকে বের হন জহির উদ্দিন। পরদিন তিনি আর ফিরে আসেননি। এ জন্য তার স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে এলাকায় মাইকিং করা হয়।

পরে গতকাল বৃহস্পতিবার বিকালে নিহতের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে ঝিনাইগাতীর তাওয়াকোচার ঘোচা নামক স্থানে খোঁজাখুঁজি করা হয় তাকে। একপর্যায়ে জঙ্গলের এক জায়গায় কেরোসিনের গন্ধ পান নিহতের ছেলে জাকির হোসেন। পরে তিনি সেই গন্ধের উৎসের দিকে এগোতে থাকেন। একটি পাহাড়ি টিলার নিচ থেকে আসছিল গন্ধটা। আর সেখানেই মাটিচাপা অবস্থায় বাবার লাশের সন্ধান পান ছেলে।

বিষয়টি শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার পুলিশকে অবগত করা হয়। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন উভয় থানার পুলিশ। পরে লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের ছোট ভাই মোহসীন আলী ও ছেলে জাকির হোসেনসহ স্বজনদের দাবি, চোরাকারবারিরা বা পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করে সেখানে মাটিচাপা দিয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ নিয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। লাশের ময়নাতদন্তের জন্যে শুক্রবার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়ে। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এদিকে রহস্যজনক এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে। কেন তাকে হত্যা করা হলো তা কারো বোধগম্য নয়।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু