,

অবশেষে সেরামের টিকা পাচ্ছে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : অবশেষে কয়েকটি দেশে টিকা পাঠানোর অনুমতি পেয়েছে ভারতের ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এ তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশ। এছাড়াও সেরামকে ইরান ও যুক্তরাজ্যে টিকা পাঠানোর অনুমতি দিয়েছে দেশটির ওষুধ প্রশাসন।

বৃহস্পতিবার সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তাদের বরাত বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশে দশ লাখ ডোজ টিকা পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যে তিন কোটি ডোজের সমপরিমাণ কোভিশিল্ড রপ্তানিরও অনুমতি পেয়েছে সেরাম।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, টিকা উৎপাদনকারী আরেক কোম্পানি ভারত বায়োটেককে ইরানে ১০ লাখ ডোজ কোভ্যাক্সিন রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।

বাংলাদেশের সঙ্গে ৩ কোটি ডোজ ‘কোভিশিল্ডের’ চুক্তি থাকলেও মার্চে ভারতে মহামারি চরম আকার ধারণ করলে সেদেশের সরকার এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য