,

শাহরুখপুত্র আরিয়ানের জন্য হৃত্বিকের ভালোবাসা, ভাইরাল স্ট্যাটাস

news-image

আটক আরিয়ানের জন্য হৃত্বিকের ভালোবাসা, ভাইরাল স্ট্যাটাস
বিনোদন ডেস্ক : শাহরুখপুত্র আরিয়ানের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। শাহরুখপুত্রকে সাহস দিয়ে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন এই তারকা। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রয়েছেন আরিয়ান।

আরিয়ানকে গ্রেফতারের এক সপ্তাহের মাথায় এক দীর্ঘ চিঠি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন হৃত্বিক রোশন। ‘আমার প্রিয় আরিয়ান’ দিয়ে শুরু করে এই অভিনেতা লেখেন, ‘জীবন একটি আজব সফর। জীবন দুর্দান্ত, কারণ তোমার দিকে সে সবসময় কঠিন পরিস্থিতি ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে, তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন।’

চিঠিতে অভিনেতা আরিয়ানকে ‘শান্ত’ ও ‘স্তব্ধ’ থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে এই চাপের মুখে যেন আরিয়ান নিজের ভালোটাকে নষ্ট না করে ফেলেন, সেই পরামর্শও দিয়েছেন ঋত্বিক।

গত ২ অক্টোবর মাঝসমুদ্রে নাইট পার্টি করার সময় এনসিবির জালে ধরা পড়েন আরিয়ান। এরপর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে সংস্থাটি। পরে আদালতে হাজির করে শাহরুখপুত্র ও তার দুই সঙ্গীকে ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখার অনুমতি পায় এনসিবি।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখ খানের বাড়ি মান্নাতে ছুটে গিয়েছিলেন সালমান খান। এছাড়া বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জি, রোহিত শেঠি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়ার মতো তারকারা ‘বাদশা’কে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড