বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসেনজিৎ ও দেব, থাকছে অনেক চমক

news-image

বিনোদন ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া। এ মহালয়ার দিন সবচেয়ে বড় চমক এলো ওপার বাংলার সিনেমা ইন্ডাস্ট্রির জন্য! দেবীপক্ষের সূচনায় প্রযোজক দেব ঘোষণা করলেন তার নতুন ছবি।

নাম ‘কাছের মানুষ’। সেখানে অভিনয় করবেন বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দেব নিজেও। এর মধ্য দিয়ে এই প্রথমবার কোনো সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই তারকা।

এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই টলি সুপারস্টার, তবে সেটা ছিল মাল্টিস্টারার ছবি। কিন্তু পরিচালক পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’-এর কেন্দ্রবিন্দুতেই দেব-প্রসেনজিৎ।

প্রযোজক দেবের ছবিতে আগেও কাজ করেছেন বুম্বাদা, তবে সেটা নিছকই অতিথি শিল্পীর ভূমিকায়। ‘ককপিট’ ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু একসঙ্গে দেব-প্রসেনজিৎ জুটির ম্যাজিক দেখবার সুযোগ পায়নি দর্শকরা। সেই আশা পূর্ণ হতে চলেছে ‘কাছের মানুষ’-এর সৌজন্যে।

মহালয়ার দিন প্রকাশ্যে এল এই ছবির মোশন পোস্টার। সেখানে রেললাইনের উপর বসে থাকতে দেখা গেল দেব ও প্রসেনজিৎ-কে। দুজনকেই ঘিরে রয়েছে গভীর ভাবনা। উলটো দিক থেকে ছুটে আসছে ট্রেন, অথচ সেইদিকে ভ্রূক্ষেপ নেই কারো।

এই ছবিতে দেব আর বুম্বাদা ছাড়াও থাকছেন ইশা সাহা। জানা গেছে চলতি বছরের শেষদিকেই ‘কাছের মানুষ’-এর শুটিং শুরু হবে।

আগামী বছর গ্রীষ্মে এই ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে দেবের

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল