রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চার বছর পর পরমাণু বোমার সংখ্যা জানালো যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় যুক্তরাষ্ট্রের পরমাণু বোমার সংখ্যা প্রকাশ করতে দেননি। কিন্তু জো বাইডেন ক্ষমতায় বসেই পুরোনো রীতি ফিরিয়ে এনেছেন। দীর্ঘ চার বছর পর আবারও পরমাণু বোমার হিসাব প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

মঙ্গলবার (৫ অক্টোবর) প্রকাশিত তথ্যে জানা যায়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে মোট ৩ হাজার ৭৫০টি পরমাণু বোমা ছিল। অবশ্য দেড় যুগ আগের তুলনায় এই সংখ্যা অনেক কম।

২০০৩ সালে মার্কিনিদের কাছে পরমাণু বোমা ছিল ১০ হাজারের বেশি। তবে সবচেয়ে বেশি ছিল ১৯৬৭ সালে স্নায়ুযুদ্ধের সময়। তখন যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা ছিল ৩১ হাজার ২৫৫টি। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের সময় এর সংখ্যা ছিল ২২ হাজার ২১৭টি।

সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে পরমাণু অস্ত্রের তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর এসব তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। এমনকি ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস-এর অনুরোধও কানে তোলেনি তার প্রশাসন। মঙ্গলবার আবার পরমাণু বোমার তথ্য প্রকাশ শুরু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সংস্থাটির নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক হান্স ক্রিস্টেনসেন। এটিকে ‘স্বচ্ছতায় ফেরা’ বলে টুইটারে মন্তব্য করেছেন তিনি।

জানা গেছে, পরমাণু বোমার তথ্য প্রকাশ বন্ধের পাশাপাশি রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনাও থামিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসন সেটি আবার শুরু করতে চায়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই মঙ্গলবার পরমাণু অস্ত্রের তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, গণবিধ্বংসী অস্ত্রের হুমকি কমিয়ে এক পর্যায়ে তা শূন্যের কোটায় নামিয়ে আনাকে নৈতিক দায়িত্ব বলে মনে করেন প্রেসিডেন্ট বাইডেন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু