,

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও দুই শতাধিক ডেঙ্গু রোগী

news-image

বিশেষ সংবাদদাতা : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৭০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৬৩ জনে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি ৮৬৩ ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭২০ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৩ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ভর্তি ২০৩ জন রোগীর মধ্য রাজধানীতে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৬ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৩৩ জন ভর্তি হন।

সূত্র আরও জানায়, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৪০০ জন।

মোট ভর্তি রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন এবং অক্টোবরে (৭ অক্টোবর পর্যন্ত) এক হাজার ৩৯৯ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং অক্টোবরে চারজনের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য