বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে শাড়ি পরা যাবে, আবার খেয়ে পেটও ভরবে

news-image

নিউজ ডেস্ক : আপনি শাড়ি পরে বেড়াতে গেলেন হঠাৎ রাস্তায় খিদে পেয়ে গেল। এ অবস্থায় আপনার খিদে হ্রাস করতে পারে আপনার পড়নের শাড়িই। অবাক হলেও এটাই সত্যি। আর এমন শাড়িই তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের কেরালার শিল্পী আনা এলিজাবেথ জর্জ।

মজার ব্যাপার হলো, এ শাড়ি পড়া তো যাবেই সেইসঙ্গে খেয়ে পেটও ভরাতে পারবেন। আনার তৈরি শাড়িটি প্রায় সাড়ে পাঁচ মিটার। ১০০টি স্টার্চের ওয়েফার কাগজ জোড়া লাগিয়ে ‘কাসাভু’ ডিজাইনের শাড়িটি তৈরি করেছেন তিনি। এ স্টার্চের ওয়েফার সাধারণত কেকে ব্যবহার হয়।

কেরালাতে ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি তৈরি হয়। একদিন তার মা ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি কিনে আনেন। তারপরই এমন ডিজাইনের শাড়ি তৈরির কথা মাথায় আসে তার।

ওই শিল্পী জানান, খেতে পারা যাবে এমন শাড়ি তৈরির ইচ্ছা হয় একটি রুমাল দেখে। আনার দাবি, ছোটবেলায় একজনকে এমন রুমাল তৈরি করতে দেখেছিলেন। তারপর থেকে ইচ্ছা মনে দানা বাঁধে। সেই ইচ্ছাপূরণই হল ওনাম উৎসবের সময়।

নিজেই ইনস্টাগ্রামে শাড়ির ভিডিও শেয়ার করেছেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই শাড়ি তৈরিতে খরচ হয়েছে মাত্র ৩০ হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল