,

২৫ বছরে এই প্রথম মার্কিন ধনীদের তালিকায় নেই ট্রাম্প!

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন ধনীদের তালিকায় নাম নেই দেশটির সাবেক প্রেসিডেন্ট ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের। বিগত ২৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ফোর্বসের ৪০০ ধনী আমেরিকানের তালিকা থেকে ছিটকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার এ তথ্য প্রকাশিত হয়েছে বলে যুক্তরাজ্য থেকে বহুল প্রচারিত পত্রিকা মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে।

১৯৯৭-১৬ সাল পর্যন্ত মার্কিন ফোর্বস ম্যাগাজিনের করা ধনীদের তালিকার ওপরের দিকেই ছিল ট্রাম্পের নাম। কিন্তু নাম না থাকার পেছনে অন্যতম কারণ করোনাভাইরাস মহামারী। ট্রাম্প আনুমানিক ২.৫ বিলিয়ন ডলারের মালিক, যা এই বছর ফোর্বস এর সেরা ৪০০ তালিকায় থাকার জন্য ৪০০ মিলিয়ন ডলার কম।
মার্কিন এ আবাসন ব্যবসায়ী গত বছর ম্যাগাজিনে শীর্ষ ধনীদের তালিকায় ৩৩৯ নাম্বারে ছিলেন। কিন্তু করোনার কারণে ট্রাম্পের আবাসন ব্যবসায় ধস নামায় প্রায় ৬০ কোটি ডলারের লোকসান হয়। এ কারণেই ধনীদের ক্লাবে এবার স্থান হয়নি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।

ট্রাম্পের আধিপত্য মূলত তার রিয়েল এস্টেট সাম্রাজ্যের মধ্যে নিহিত, মহামারী চলাকালীন যে খাতে ধস নেমেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য