,

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী, অতঃপর…

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজের স্ত্রী রোকসানা বেগমকে (৫৫) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন হাবিবুর রহমান (৫৮) নামের এক ব্যক্তি। বুধবার (০৬ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কিছু ঝামেলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকেই হাবিবুর ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিলো। ঘটনার দিন ভোরে রোকসানা ঘুমিয়েছিলো। সেই সময় একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রোকসানা ঘটনাস্থলেই মারা যায়। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সকল বিবরণ দেয় ঘাতক স্বামী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল জানান, হত্যার ঘটনাটি হাবিবুর নিজেই স্বীকার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের