,

ভাল্লুককে ডিম খেতে দিয়ে জরিমানা গুণলেন কানাডিয়ান নারী

news-image

অনলাইন ডেস্ক : মানুষের খাবার ভাল্লুককে খাওয়ানোর দায়ে এক কানাডিয়ান নারীকে ৬০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ তিনি সপ্তাহে কয়েক ডজন ডিম, ৫০ পাউন্ড গাজর ও ১০ কেস আপেল কিনতেন এবং সেগুলো তিনি ভাল্লুকদের খাওয়াতেন। খবর ডেইলি মেইল।

২০১৮ সালে কানাডার পাবলিক সেফটি এজেন্সিতে একদল লোক অভিযোগ করেন যে, আশেপাশের কেউ কালো ভাল্লুককে খেতে দিচ্ছে। এরপরই কর্মকর্তারা তদন্ত শুরু করেন। তদন্তে বের হয়ে আসে যে, এক মহিলা ভাল্লুকগুলোকে প্রতিদিন মানুষের খাবার খাওয়াচ্ছেন। আর এভাবে মানুষের খাবার ভাল্লুককে দেওয়ার কারণে জননিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে বলে তারা দাবি করেন।

ভাল্লুকগুলো যেহেতু ওই নারীর কাছ থেকে খাবার নিতে অভ্যস্থ ছিলো তাই তাদের পুর্নবাসন করা যায়নি। তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর জননিরাপত্তার স্বার্থে ২০১৮ সালের সেপ্টেম্বরে লোকালয়ে ঘুরে বেড়ানো তিনটি ভাল্লুক মেরে ফেলে বন্যপ্রাণী কর্মকর্তারা। তারা জানায়, ভাল্লুকগুলো সম্পত্তির ক্ষতি করেছে তবে মানুষকে কোনো ভয় দেখায়নি।
কনজারভেশন অফিসার সার্ভিস সার্জেন্ট সাইমন গ্রাভেল বলেছেন, ‘ভালুকের মতো বিপজ্জনক বন্যপ্রাণীকে প্রলুব্ধ করার জন্য অবৈধভাবে খাওয়ানো বা আকর্ষণ করা অত্যন্ত বিপজ্জনক কার্যকলাপ। একবার ভাল্লুক মানুষের খাবারের সাথে যুক্ত করতে পারলে তা জনসাধারণের নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য