,

প্রায় ৭ মাস পর দলীয় কার্যালয়ে রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দীর্ঘ প্রায় ৭ মাস পর আজ দলীয় কার্যালয়ে অফিস করছেন। এর আগে সর্বশেষ ১৬ মার্চ দলীয় কার্যালয়ে আসেন তিনি।

গত ১৬ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসলে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে। এরপর করোনামুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে গত ৯ মে বাসায় ফিরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুকের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয় কিছুদিন। হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলেন তিনি। বাসায় বসেই তিনি চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিন তলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন তিনি দলীয় কার্যালয়ে আসেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য