,

যে কারণে বাড়ছে পেঁয়াজের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। চারদিনের ব্যবধানে কেজিতে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের কেজি উঠে গেছে ৮০ টাকায়।

পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসা, এবং সেখানে দাম বাড়ার ফলে বাংলাদেশের বাজারেও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

তারা বলছেন, পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হচ্ছে। সেই সঙ্গে ভারতে বেড়ে গেছে পেঁয়াজের দাম। আবার বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম। সব মিলিয়ে বেড়েছে পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা আরও বলেন, গত বছর পেঁয়াজ আমদানি করে লোকসান গুনেছেন আমদানিকারকরা। এ কারণে এবার আমদানি কমিয়ে দিয়েছেন তারা। এরও প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে।

বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। আর পাইকারিতে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬৭-৭০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য