,

‘বিএনপিকে যদি কেউ ভোটই না দেয় তাহলে সুষ্ঠু নির্বাচন দিন’

news-image

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশ্যে বলেছেন, বিএনপিকে যদি কেউ ভোটই না দেয়, তাহলে সুষ্ঠু নির্বাচন দিয়ে দিন। প্রধানমন্ত্রী বলেছেন- ওদের (বিএনপিকে) আবার কে ভোট দেবে? তাদের যদি কেউ ভোট না-ই দেয়, তাহলে ভোট ডাকাতি করেন কেন?

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষকদের উদ্দেশে মান্না বলেন, এ দেশ আপনারা নিজেদের মতো করে গড়ে তোলেন। দেশ যদি কেউ বদলাতে পারে, সেটা আপনারা। সারা বিশ্বও মনে করে, করোনার সংকট কাটিয়ে ওঠা সম্ভব শিক্ষকদের সহায়তায়। সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সব গবেষণা পরিচালিত হয়ে থাকে। বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গবেষণা ফল নেয়। তারা গবেষণা থেকে টাকা উপার্জন করে। আর আমাদের এখানে হয় উল্টো।

সরকার শুধু বক্তৃতা দিয়ে যাচ্ছে যে, তারা টিকা উৎপাদন করবে। কখন টিকা উৎপাদিত হবে, ভাইরাস শেষ হওয়ার পর! গবেষণা করে আমাদের যে টাকা উপার্জন হবে, তা দিয়ে পুরো শিক্ষা খাত পরিচালনা করা সম্ভব। যদি আমরা গবেষণার মাধ্যমে টিকা তৈরি করতে পারতাম, তাহলে কত টাকার বাণিজ্য আমাদের হতো। আমাদের এমন শিক্ষাব্যবস্থা চালু করতে হবে, যা জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য