,

‘প্রাণবিক বন্ধু’ স্বীকৃতি পাচ্ছেন জয়া আহসান

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশে প্রথমবারের মতো পুরস্কার প্রদান করতে যাচ্ছে প্রাণিপ্রেমিদের নিয়ে কাজ করা সংগঠন ‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ (পাও)। আর সেই তালিকায় প্রথমদিকে আছেন জয়া আহসান।

এছাড়াও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামও সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ জনের নাম উপস্থাপন করা হয়।

গতকাল (৪ অক্টোবর) বিশ্ব পশু দিবসে ‘প্রাণবিক বন্ধু’ নামের এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

ফাউন্ডেশনটি থেকে জানানো হয় যে, ‘বাংলাদেশে প্রথমবারের মতো এমন আয়োজন হচ্ছে। তবে করোনার কারণে এখনই পুরস্কারটি যাচ্ছে না। এটি আগামী নভেম্বরে প্রদান করা হবে। অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার।’

এদিকে পাও- এর এমন উদ্যোগে উচ্ছ্বসিত জয়া। তার ভাষায়, ‘আমি পুরস্কৃত হচ্ছি, আনন্দটি মোটেও সেজন্য নয়। বরং আনন্দ হচ্ছে, অসাধারণ এই উদ্যোগটির জন্য। এটা প্রাণিপ্রেমীদের মনে উৎসাহ যোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

আমি নিজেও কোনোদিন কিছু পাওয়ার জন্য পশু-পাখিদের জন্য কাজ করিনি। যা করেছি, নিজের আনন্দ আর ভেতরের টান থেকে। ধন্যবাদ জানাই পও সংগঠন সংশ্লিষ্টদের। তাদের এই উদ্যোগ অব্যাহত থাক।’

জয়া আহসান তার পোষ্য ক্লিউপেট্রাকে (সারমেয়) নিজের আপন বোন বলে প্রকাশ্য দাবি করেন। এর বাইরে ১২ মাসই অসহায়-অসুস্থ পশু-পাখির জন্য কাজ করে থাকেন দুই বাংলার অন্যতম এই অভিনেত্রী।

লকডাউনে তিনি রাস্তার কুকুর-বেড়ালদের জন্য নিজ হাতে খাবার তৈরি করে সেটি পরিবেশন করেছেন রাজপথে নেমে। কলম ধরেছেন রাজধানীর কাঁটাবনে পশু-পাখির মার্কেটের অব্যবস্থাপনা নিয়েও।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য