,

হাজতে আরিয়ান, তড়িঘড়ি মুম্বাই ফিরলেন করণ জোহর

news-image

বিনোদন ডেস্ক : প্রমোদতরীতে এক মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর থেকেই তার জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান।

বলিউডের নামি পরিচালক করণ জোহর। আরিয়ান খানকে নিজের ছেলে বলেন করণ জোহর। আত্মজীবনীতে তেমনটাই লিখেছেন তিনি।

আরিয়ানের শৈশবের খেলার সঙ্গী ছিলেন পরিচালক। সেই আরিয়ান এখন হাজতে। খবর পেয়েই বিদেশ থেকে মুম্বাইয়ে ছুটে এলেন তিনি।

মুম্বাই বিমানবন্দরে নামতেই ধরা পড়লেন সাংবাদিকদের ক্যামেরায়। সঙ্গে ছিলেন বন্ধু পোশাকশিল্পী মনীশ মলহোত্রা। সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই সোজা গাড়িতে ওঠেন দু’জন।

আরিয়ানের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শাহরুখের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন তিনি। প্রতিনিয়ত খবর নিচ্ছেন। সুযোগ পেতেই তড়িঘড়ি ফিরে এসেছেন মুম্বাইয়ে।

এক সময় শাহরুখের সঙ্গে সম্পর্কে ছেদ পড়েছিল। তখন শাহরুখের স্ত্রী গৌরী এবং সন্তানদের সঙ্গে সময় কাটাতেন পরিচালক।

তার আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’-তে শাহরুখের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা বারবার উঠে এসেছে। এমন বিপদের সময়ে যে খান পরিবারের পাশেই থাকবেন, তা বলাই বাহুল্য।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য