,

তিন ছবির শুটিং শেষে এবার নাটকে মৌসুমী, সঙ্গে তৌসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : তিনটি ছবির শুটিং করে ফিরেছেন চিত্রনায়িকা মৌসুমী। জাহিদ হোসেনের ‘সোনার চর’, মীর্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’ এবং আশুতোষ সুজনের ‘দেশান্তর’—এই তিন ছবিতে তিন ধরনের লুকে দেখা দিয়েছেন অভিনেত্রী।

গতকাল নতুন আরেকটি শুটিং সেটে যোগ দিয়েছেন মৌসুমী। তবে এটি চলচ্চিত্র নয়, নাটক। ‘সন্ধ্যা নামার আগে’ নামের এই নাটক দিয়ে অনেক দিন পর ছোট পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। পরিচালনা করছেন আলম আনোয়ার।

রাজধানীর উত্তরায় সোম ও মঙ্গলবার দুই দিন ‘সন্ধ্যা নামার আগে’ নাটকের শুটিংয়ে থাকবেন মৌসুমী। এতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন তৌসিফ মাহবুব। পর্দায় ভাইবোন হয়েই দেখা দেবেন তাঁরা।

নির্মাতা আলম আনোয়ার বলেন, ‘গতানুগতিক প্রেমের গল্প নয় এটি। এই সময়ের সংকট ও বাস্তবতার গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকের গল্প। প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। আমরা চেষ্টা করেছি দর্শকদের একটি সুন্দর নাটক উপহার দেওয়ার।’এতে মৌসুমী-তৌসিফ ছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান। ‘সন্ধ্যা নামার আগে’ নাটকটি লিখেছেন মাসুম শাহরিয়ার। দেখা যাবে আরটিভিতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য