,

নির্বাচন নির্বাচন কোনো খেলা হবে না : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব বলেছেন নির্বাচন নির্বাচন খেলা খেলতে দেবেন না। সাংবাদিকদের এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নির্বাচন কোনো খেলা হবে না। নির্বাচন নির্বাচনের মতোই হবে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন হবে।’

আজ মঙ্গলবার সকালে দ্বিতীয় আমিনবাজার সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, তাহলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সংবিধানে নিরপেক্ষ নির্বাচনের কথা বলা আছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সেখানে সরকারের হাতে কিছু থাকে না। এমনকি সরাষ্ট্র মন্ত্রণালয়ও তখন সরকারের অধীনে থাকে না। নির্বাচনের সময় সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সুতরাং এখানে কারও ভয় পাওয়ার কিছু নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সব দলের আছে। কিন্তু আন্দোলনের নামে যদি কেউ সহিংসতা করতে চায়, জনগণের জানমালের হুমকি সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তার প্রতিরোধ করবে।’

দ্বিতীয় আমিনবাজার সেতুর কাজের অগ্রগতির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ৩১০ কোটি টাকা ব্যয়ে আট লেনবিশিষ্ট এই দ্বিতীয় আমিনবাজার সেতু নির্মাণ করা হচ্ছে। বর্তমানে নির্মাণকাজের অগ্রগতি হয়েছে প্রায় ২৫ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পুরো কাজ শেষ হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য