,

বিচ্ছেদের পর সামান্থা এখন প্রভু

news-image

বিনোদন ডেস্ক : অবশেষ গুঞ্জনই সত্যি হয়েছেন সামান্থা ও নাগার বেলায়। ২ অক্টোবর চার বছরের সংসারজীবনের ইতি টেনেছেন দক্ষিণ ভারতীয় এই দুই তারকা। সাামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ বিবৃতিতে নাগা চৈতন্য ও সামান্থা দুজনেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

বিচ্ছেদের দুইদিন যেতে না যেতেই পুরোনো নামে ফিরে এসেছেন সামান্থা। যদিও এর আগে নামের শেষ থেকে ‘আক্কিনেনি’ পদবি তুলে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে আক্কিনেনি বাদ দেওয়ার পর থেকেই শুরু হয়েছিলো তাদের বিচ্ছেদের গুঞ্জন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এবার পুরোনো নামে ফিরেছেন সামান্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তিনি সামান্থা রুথ প্রভু।

বিচ্ছেদের পর নতুন পোস্টও দিয়েছেন সামান্থা। সেখানে নিজেকে বদলানোর বার্তা তার। সেখানে তিনি লিখেন, ‘যদি পৃথিবীকে বদলাতে চাই, তবে আগে নিজেকে বদলাতে হবে। স্বশয্যা তৈরি করতে হবে। তাক থেকে সরাতে হবে ধুলোময়লা। দিবাস্বপ্ন দেখলে চলবে না এবং আমি সেটা করতে চাই।’

দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। চার বছরের সংসারের পর ইতি ঘটলো তাদের সম্পর্কের।

দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে। যেখানে তার নায়ক ছিলেন চৈতন্য। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে ভালোলাগা ও ভালোবাসা সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য