,

ইউপি সদস্যের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ২

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে এক ইউপি সদস্যের বসতঘরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ হয়েছে। এ সময় দুইজন আহত হয়েছেন।

সোমবার রাত ১টার দিকে মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- ইয়ামিন বেপারী (৪৫) ও সুমন শিকদার (৩০)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান ইউনিয়ন পরিষদের সদস্য মান্নান মোল্লার বসতঘরে হাতবোমা তৈরি করার সময় বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই ঘরটির টিনের চালা ও টিনের বেড়া উড়ে যায়। এসময় দুইজন আহত হন।

কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল সরদার, বোমার শব্দ পেয়ে আমার ঘটনাস্থলে এসে দেখি বিভিন্ন স্থানে রক্ত পড়ে আছে এবং দুইজন আহত অবস্থায় পড়ে আছে। পরে আমার পুলিশকে সংবাদ দিয়ে তাদের হাসপাতালে পাঠিয়েছি। যে ঘরে বোমা বিস্ফোরণ হয়েছে সেটি ইউপি সদস্যের ঘর এবং আহতরা তার সমর্থক।

ঘটনার পর থেকে ইউপি সদস্য মান্নান মোল্লা পলাতক রয়েছেন। মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য