,

৬ ঘণ্টায় ৬০০ কোটি ডলার নেই জাকারবার্গের

news-image

অনলাইন ডেস্ক : মাত্র ছয় ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক। হঠাৎ করে যোগাযোগ মাধ্যমটির ওয়েবসাইট বা অ্যাপে ঢোকা যাচ্ছিল না। এতেই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কমে গেছে এক ধাক্কায় ৬০০ কোটি ডলারের বেশি। পিছিয়ে গেছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও।

ইয়াহু ফাইন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য সেপ্টেম্বর থেকেই ফেসবুকের শেয়ারের দর ১৫ শতাংশের মতো কম। সোমবারের ঘটনায় তা আরও ৪ দশমিক ৯ শতাংশ কমে গেছে। আর এতে জাকারবার্গের নিট সম্পদ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৬০ কোটি ডলারে।

হঠাৎ করে ৬০০ কোটি ডলার কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও পিছিয়ে গেছেন জাকারবার্গ। ব্লমবার্গ বিলিয়নিয়ার সূচকে জাকারবার্গ এখন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পেছনে। তালিকায় জাকারবার্গ আছেন পাঁচ নম্বরে, এক ধাপ এগিয়ে বিল গেটস রয়েছেন চার নম্বরে।

সূচকটির তথ্য অনুযায়ী, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে জাকারবার্গের সম্পদ ১৪ হাজার কোটি ডলার থেকে এতটা অর্থাৎ ১২ হাজার ১৬০ কোটি ডলারে নেমে এল। এরমধ্যে ছয় ঘণ্টায় নেই ৬০০ কোটি ডলারের বেশি।

সোমবার সন্ধ্যার পর বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে একসঙ্গে প্রায় ছয় ঘণ্টা ধরে বিভ্রাট ছিল। কোনো কাজ করছিল না। মেসেজিংও হচ্ছিল না। এর প্রায় ছয় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৪টার দিকে আবার এসব সেবা স্বাভাবিক হতে শুরু করে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার এখন সচল হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমরা দুঃখিত।’ তিনি বলেন, ‘আমি এও জানি, মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় আপনারা ফেসবুকের সঙ্গে কতটা সম্পৃক্ত।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য