,

জামিন মেলেনি শাহরুখপুত্র আরিয়ানের

news-image

বিনোদন ডেস্ক : প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর থেকেই তার জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। কিন্তু মেলেনি জামিন।

সোমবার (৪ অক্টোবর) ভারতের মুম্বাইয়ের আদালত জানিয়ে দিলেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে থাকতে হবে। খবর আনন্দবাজারের।

এর আগে আরিয়ানের জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য মুম্বাইয়ের প্রভাবশালী এই আইনজীবীকে নিয়োগ দেন।

এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে তাকে রাখা প্রয়োজন।

এদিকে ছেলে গ্রেফতারের পর চিন্তিত শাহরুখ খান ও গৌরী। ইতোমধ্যে স্পেনে শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন কিং খান। তিনি ছুটে যান ছেলের কাছে।

এনসিবি বলছে, আরিয়ানের সঙ্গে মাত্র দুই মিনিট কথা বলতে পেরেছেন শাহরুখ খান। এ সময় বাবার সামনে না কি কাঁদতে থাকেন আরিয়ান।

আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী সেই প্রমোদতরী থেকে।

শাহরুখ-গৌরী দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য