,

এসপিসি ওয়ার্ল্ডের সিইও আল-আমিন সস্ত্রীক কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আমিন ও তার স্ত্রী শারমিন আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ অক্টোবর) এ দম্পতিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই (নি.) সোহানূর রহমান। এসময় আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল রোববার (৩ অক্টোবর) রাতে রাজধানীর রমনা এলাকা থেকে আল-আমিন ও শারমিনকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৬ আগস্ট কলাবাগান থানায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেন সিআইডির এসআই (নি.) নাফিজুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামের ই-কমার্স ব্যবসার আড়ালে আসামিরা অনুমোদনহীন মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনা করেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কৌশলে নানা প্রলোভন দেখিয়ে টাকা নেন এবং কোম্পানির হিসাব থেকে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে মানি লন্ডারিং করেন।

গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া ও নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি না দেওয়ার বিষয়ে ইভ্যালিসহ বেশকিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ ওঠার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত অনেক প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের গ্রেফতার করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য