,

করোনা শনাক্ত ফের ৩ শতাংশের ওপরে

news-image

বিশেষ সংবাদদাতা : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। গতকাল (রোববার) প্রায় সাড়ে ছয় মাস পর শনাক্তের হার ৩ শতাংশের নিচে নামে। এর একদিন পরই তা আবার বাড়লো।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ৭৯৪ জন রোগী শনাক্ত হয়।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ আটজন ও নারী ১০ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬ জন এবং বেসরকারি হাসপাতালে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৯১ জনে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য