,

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ২৫ সদস্যের পদত্যাগ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নবগঠিত নাসিরনগর উপজেলা যুবদলের সদস্য সচিব ও সকল যুগ্ম আহ্বায়কসহ ২৫ সদস্য পদত্যাগ করেছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলণ করে তারা পদত্যাগের ঘোষনা দেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগ করা সদস্য
সচিব মোঃ নাসির উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি দল থেকে বিচ্ছিন্ন মীর মোস্তফা জালালকে আহ্বায়ক করে নাসিরনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
বিষয়টি প্রকাশিত হবার পর নাসিরনগর উপজেলা বিএনপি, যুবদলসহ সর্বস্তরে হতাশা ও
ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় একজন অযোগ্য ও খুনী আসামীকে আহ্বায়ক
মেনে নিয়ে তার নেতৃত্বে কাজ করা সম্ভব নয়। তাই মীর জালালকে আহ্বায়ক পদ
থেকে ৭ দিনের মধ্যে অব্যাহতি প্রদানের জন্য কেন্দ্রে আবেদন করা হয়। কিন্তু এ
বিষয়ে কোন পদক্ষেপ না থাকায় উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের হতাশা,
ক্ষোভ ও বিরুপ প্রতিক্রীয়াকে বিবেচনায় এনে এবং অযোগ্য মীর মোস্তফা
জালালকে আহ্বায়ক করা এবং বহাল রাখার প্রতিবাদে তারা একযোগে পদত্যাগ
করেন।
সে সাথে এই কমিটি বাতিলের দাবী জানান। সংবাদ সম্মেলনে নবিগঠিত
আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক গন ও সদস্যরা
উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য