,

রংপুরের বদরগঞ্জে পৃথক ঘটনায় দুই নারী-পুরুষের লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জ উপজেলায় পৃথক পৃথক ঘটনায় মাহবুব হোসেন ও শাহজাদী বেগম নামে দুইজনের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোপীনাথপুর ও মধুপুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।নিহত মাহবুব হোসেন (৩৫) বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঝাকুয়ার ডাংগা গ্রামের আমির হোসেনের ছেলে ও শাহাজাদী বেগম (২২) একই উপজেলার মধুপুর ইউনিয়নের সন্তোষপুর পাতাইপাড়া গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী।রবিবার বিকেলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব।

পুলিশ ও গ্রামবাসীরা জানায়, মাহবুর হোসেন দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভূগছিলেন। শনিবার রাতে তার নিজ ঘরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়।এদিকে শাহাজাদী বেগমের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ রোববার সকালে স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে পুলিশ। স্বামীর পরিবার আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ বলছে বিষয়টি সন্দেহজনক।

এব্যাপারে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, মাহাবুর হোসেন একজন মানসিক রোগী। অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে শাহাজাদী বেগমের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। তাই তার লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য