,

স্ত্রী প্রতিদিন গোসল না করায় তালাক দিলেন স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিন গোসল না করার ফলে স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেললেন স্বামী। আর এরপরেই ঘটে হুলুস্থূল কাণ্ড। ওই নারী তাদের বিয়ের সম্পর্ক টেকাতে দ্বারস্থ হন মহিলা অধিকার সংরক্ষণ সেলে।

এখন সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগানোর জন্য স্বামী ও স্ত্রীকে কাউন্সিলিং করছে ওই মহিলা অধিকার সংরক্ষণ সেল।

এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ আলীঘরে। এ বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমকে ওই মহিলা অধিকার সংরক্ষণ সেল জানিয়েছে, একজন মহিলা তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে প্রতিদিন গোসল না করায় তার স্বামী তাকে তিন তালাক দিয়েছে। এখন আমরা তাদের বিয়ের সম্পর্ক ঠেকানোর জন্য দুজনকেই কাউন্সিলিং করছি।

স্বামীর কাছ থেকে তিন তালাক পাওয়া ওই নারী মহিলা সংরক্ষণ সেলকে জানিয়েছেন, তিনি তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চান না। তিনি স্বামী ও সন্তান নিয়ে সংসার করতে চান।

কাউন্সিলিং এর একজন মুখপাত্র বলেন, দুই বছর আগে কাওয়াসি গ্রামের ওই নারীর সঙ্গে চন্দাস গ্রামের ওই পুরুষের বিয়ে হয়। তাদের এক বছরের একটি সন্তান রয়েছে।

এদিকে স্ত্রীর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না ওই স্বামী। এজন্য তিনিও কাউন্সিলিং এর কাছে আর্জি জানিয়েছেন। আবেদনে স্বামী বলেন, স্ত্রীকে গোসলা করতে বললে প্রতিদিন সে আমার সঙ্গে ঝগড়া করে। এ কারণে তার সঙ্গে আমির আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। সূত্র: নিউজ ১৮

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য